1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিকের নামে ভুয়া আইডি খুলে প্রতারণার দায়ে মামলা, নাটোরে ল্যাব সহকারী অনিকের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

নাটোরের এক সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা ও মানহানির প্রতিবাদে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের ল্যাব সহকারী আব্দুল্লাহ আল অনিকের বিরুদ্ধে মামলা দায়েরের পর তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টার দিকে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম। এতে বাগাতিপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান, সিনিয়র সাংবাদিক আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, এনসিপি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মঞ্জুর রহমান, এশিয়ান টিভির রিপোর্টার হাসান আলী সোহেল এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম বক্তব্য রাখেন।

এ সময় দেশ রুপান্তর প্রতিনিধি রাশেদুল আলম রুপক, খোলা কাগজের প্রতিনিধি নিশাতুর রহমান, মানবকণ্ঠের সোহেল রানা তুহিন, মানবজমিনের জমশেদ আলীসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অনিক দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি ভুয়া পরিচয়ে প্রতারণা ও মানহানির মতো অপরাধ করে সাংবাদিক সমাজকে অসম্মানিত করেছেন। দ্রুত তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বক্তারা আরও সতর্ক করেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে।

এ বিষয়ে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. নুরুল ইসলাম বলেন, গত ৫ নভেম্বর স্ত্রীর অসুস্থতার অজুহাতে ছুটি নিয়ে অনিক কলেজে অনুপস্থিত থাকে। এরপর থেকে তাকে দেখা যায়নি। গভর্নিং বডির পরবর্তী সভায় তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।

গভর্নিং বডির সভাপতি ও উপজেলা জামায়াতের ইসলামীর আমীর এ কে এম আফজাল হোসেন বলেন, অনিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বিষয়টি অনভিপ্রেত এবং কলেজের জন্য বিব্রতকর। পরবর্তী বৈঠকে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানিয়েছেন, আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট