1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ন্যায্য মূল্যে সার ও বীজ সরবরাহের দাবিতে শৈলকুপায় কৃষক সমিতির হাটসভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

 

এ.এস. আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:

ন্যায্য মূল্যে সার ও বীজ সরবরাহ, সার সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার, কৃষকদের সামাজিক পেনশন, সরকারি রেটে রেশন এবং জিকে সেচ প্রকল্পে সারাবছর পানি সরবরাহের দাবিতে শৈলকুপায় হাটসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সকাল ৮টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী বাজারে বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে এ হাটসভা ও কৃষকবন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক সমিতি শৈলকুপা শাখা আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কৃষক সংগঠক রুহুল আমিন জোয়ার্দার। বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির ঝিনাইদহ জেলা কমিটির সদস্য সচিব সাজ্জাত হোসেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতা স্বপন বাগচী, প্রভাষক শাহাদৎ হোসেন, ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য সুজন বিপ্লব, কৃষক সমিতির নেতা হেলাল উদ্দিন, ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির সদস্য আব্দুল ওহাব মল্লিক, উদীচী শিল্পীগোষ্ঠী শৈলকুপা শাখার সভাপতি আলমগীর অরণ্য, ছাত্র ইউনিয়ন সংগঠক সুব্রত বিশ্বাস ও আতিক আহমেদ প্রমুখ।

বক্তারা ফসল ও বীজ সংরক্ষণের জন্য হিমাগার প্রতিষ্ঠা, প্রতিটি ইউনিয়নে ক্রয়কেন্দ্র চালু, ন্যায্যমূল্যের দোকান স্থাপন এবং সারাবছর জিকে সেচ প্রকল্পে পানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, কৃষিব্যবস্থার আধুনিকায়ন ও সংস্কারের জন্য কোনো কার্যকর কমিশন নেই। ‘ঐক্যমত কমিশন’ নামে কমিশন গঠিত হলেও কৃষকের স্বার্থ রক্ষায় তার ভূমিকা নেই।

বক্তারা কৃত্রিম সার সংকট, অসম বণ্টন, সার সরবরাহে দুর্নীতি ও ভুলনীতির তীব্র সমালোচনা করেন। পাশাপাশি কৃষিপণ্যের লাভজনক মূল্য নির্ধারণ এবং ন্যায্য দাবিগুলো আদায়ের লক্ষ্যে কৃষক ও সাধারণ জনগণের বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

হাটসভা থেকে বক্তারা আরও বলেন, কৃষক-শ্রমজীবী মানুষের বিকল্প রাজনৈতিক উত্থানের মাধ্যমে বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট