1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে নো ওয়েজ বোর্ড নো মিডিয়া সহ ২১ দফা দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

ওসমান গনি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া শিরোনামে ২১ দফা দাবি সহ সাংবাদিকদের ন্যায্য অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন। “নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া এই স্লোগানে

মুন্সীগঞ্জ সাংবা‌দিক ইউনিয়‌নের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক এতে অংশ গ্রহন করে।

এ সময় বক্তারা বলেন দীর্ঘ দিন ধরে সাংবাদিকদের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হওয়ায় পেশাজীবী সাংবাদিকরা মানবেতর জীবন যাপন করছে।

অবিলম্বে নবম ওয়েজ বোর্ড কার্যকর এবং দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানান একজন সাংবাদিকের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও সাপ্তাহিক দুই দিন ছুটি নিশ্চিত করা সময়ের দাবি।

বক্তারা আরও বলেন গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালা আইন বাতিল, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার করতে হবে। আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত গঠন করতে হবে। অন্যথায় আমরা দেশব্যাপী আন্দোলনে যেতে বাধ্য হব।

২১ দফা দাবির মধ্যে আরও রয়েছে চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ, গণমাধ্যমে নারী সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়ন, ও অবসরকালীন সুবিধা চালু করা সহ ২১ দফা দাবী উপস্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট