1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের লগি বৈঠার তান্ডবে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্টঃ

নাটোরের বড়াইগ্রামে আজ মঙ্গলবার ২৮ অক্টোবর বনপাড়া পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রাম উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাসানুল বান্না উজ্জ্বল এর সঞ্চালনায়
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওঃ হাবিবুর রহমান, আরো বক্তব্য রাখেন, বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি জিয়াউর রহমান জুয়েল,বড়াইগ্রাম উপজেলা যুব ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল্লা আউয়াল মমিন,উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমীর সেক্রেটারি ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতারা উপস্থিত ছিলেন,

বক্তারা বলেন,২০০৬ সালের জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ২৮ অক্টোবর সারাদেশে লগি-বৈঠা নিয়ে তাণ্ডব চালায়। সেদিন ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী একটি জনসভা আয়োজন করে। সকাল থেকে জনসভার মঞ্চ নির্মাণের কাজ চলছিল। হঠাৎ ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা লগি-বৈঠা, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে পল্টন এলাকায় হামলা চালায়।
জনসভা শুরু হলে চারদিক থেকে হামলাকারীরা গুলি ছুড়ে জনতার দিকে এগিয়ে আসে। সেদিনের সমাবেশের প্রধান অতিথি ছিলেন তৎকালীন আমীরে জামায়াত ও শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী । হামলাকারীদের মূল লক্ষ্য ছিল জনসভায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পল্টন এলাকা এক রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট