1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া থানাধীন নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রবিবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের একটি বিশেষ টিম উখিয়ার বালুখালী ৭ নম্বর ক্যাম্পে অভিযান চালায়। এসময় ১০ হাজার পিস ইয়াবাসহ আবুল কালাম (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। তার পিতা সাদুলা মিয়া ও মাতা মোছা. মসোনা। এফ.সি.এন নম্বর ৫০৪৭৬৮। তিনি শেল্টার ৬৫-বি, ব্লক এ-৭, ক্যাম্প-০৭, থানা-উখিয়া, কক্সবাজারে বসবাস করেন।

নৌকার মাঠ পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে মোঃ সিরাজ আমিন, ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক চোরাচালান ও ক্যাম্পভিত্তিক অপরাধ দমনে আমাদের টিম সর্বদা তৎপর। এই অভিযান চলমান থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট