1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রাণ কোম্পানির গাড়ির চালকের বিরুদ্ধে তেল চুরির অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

 

মোঃ সৈকত হোসেন
স্টাফ রিপোর্টার

 

নাটোরের লালপুর উপজেলায় প্রাণ কোম্পানির একটি পণ্যবাহী ট্রাকচালকের বিরুদ্ধে ডিজেল তেল চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কদমচিলান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গুধুড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ঘ ১২-০৭০৫ নম্বরের ট্রাকটির চালক গাড়ি থেকে তেল বের করে স্থানীয় গুনি মেম্বার ও এক দোকানদারের কাছে বিক্রি করেন। এলাকাবাসীর নজরে এলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রাণ কোম্পানির ট্রাকচালকরা প্রায়ই এভাবে তেল বিক্রি করে থাকেন। তবে বৃহস্পতিবারের ঘটনা সরাসরি জনসমক্ষে ধরা পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকার স্হানীয় বাসিন্দারা বলেন, “প্রাণ কোম্পানির গাড়িগুলো নিয়মিত এ এলাকায় আসে। অনেক সময় চালকরা তেল বিক্রি করেন। আজকের ঘটনাটি আমাদের চোখের সামনে ঘটেছে।”

এ ঘটনায় অনেকে প্রশ্ন তুলছেন—প্রতিদিন যদি এভাবে তেল বিক্রি হয়, তবে কোম্পানির বড় ধরনের ক্ষতির পাশাপাশি ভোক্তার কাছেও এর প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট