1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

উখিয়া-টেকনাফ স্বতন্ত্র প্রার্থী ড. হাবিবুর রহমান 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ নাছিম কক্সবাজার প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক, সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সমাজসেবক ড. হাবিবুর রহমান।

উখিয়া-টেকনাফ সীমান্তঘেঁষা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের সন্তান ড. হাবিব। তাঁর পিতা মরহুম হাজী নবী হোসেন স্থানীয়ভাবে ছিলেন দানবীর ও অসহায় মানুষের ভরসাস্থল। সেই পারিবারিক সামাজিক দায়বদ্ধতার উত্তরসূরি হয়ে জনসেবার অঙ্গনে নামছেন তিনি।

শিক্ষা ও কর্মজীবন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ড. হাবিব দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে গবেষণা ও নীতি-পরামর্শে যুক্ত আছেন। বর্তমানে তিনি কাতারের আমিরের দিওয়ানে আন্তর্জাতিক ইতিহাস ও গবেষণা বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত। পাশাপাশি, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠান New Horizon CLC Bangladesh পরিচালনা করছেন।

নির্বাচনী অঙ্গীকার

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন—
“আমি ক্ষমতার জন্য রাজনীতিতে আসিনি। আমার লক্ষ্য উখিয়া-টেকনাফের মানুষের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও নানা সমস্যার শিকার। সময় এসেছে সেই চিত্র পাল্টানোর।”

ড. হাবিব জানান, তাঁর নির্বাচনী অঙ্গীকারে যেসব খাতকে অগ্রাধিকার দেওয়া হবে—

কর্মসংস্থান: পরিবেশবান্ধব ও টেকসই শিল্প গড়ে তুলে স্থানীয়দের চাকরির সুযোগ সৃষ্টি।

যুব উন্নয়ন: তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ, আইটি সেন্টার এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার।

স্বাস্থ্যসেবা: আধুনিক হাসপাতাল, সুলভ চিকিৎসা ব্যবস্থা ও গ্রামীণ পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা।

অপরাধ দমন: মাদক চোরাচালান, মানবপাচার ও অপহরণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি।

সম্প্রীতি রক্ষা: ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবার সঙ্গে সমান আচরণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা।

জনগণের প্রতি আহ্বান

ড. হাবিব বলেন—
“আমি কোনো দলের প্রার্থী নই, জনগণের প্রার্থী। আমি আপনাদের সন্তান হিসেবে দায়বদ্ধ আপনাদের কাছে। আপনারাই আমার শক্তি। আপনাদের সঙ্গে নিয়ে আমরা গড়ব নতুন উখিয়া-টেকনাফ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট