1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

আমি ঘটনার দিন সিলেটে” – বনপাড়ার ছাত্রদল নেতা ইকবালের দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

হযরত আলী, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেনকে একটি মিথ্যা চাঁদাবাজি মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি সংবাদ সম্মেলন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন দাবি করেন, গত ১৮ আগস্ট রাতে ব্যবসায়িক কাজে তিনি সিলেট যান এবং সেখানে কাজ শেষে ২৬ আগস্ট ভোররাতে বাড়ি ফেরেন। অথচ মামলায় উল্লেখ করা হয়েছে যে ২৩ আগস্ট দুপুর ২টায় তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। ইকবাল প্রশ্ন রাখেন, “যেদিন আমি সিলেটে অবস্থান করছিলাম, সেদিন কীভাবে আমাকে এই মামলায় জড়ানো হলো?”

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করা ও সমাজে মান-সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে আসামি করা হয়েছে। ইকবাল হোসেন আরও বলেন, “যদি প্রমাণিত হয় আমি এ ঘটনার সঙ্গে জড়িত, তবে আমি স্বেচ্ছায় ছাত্রদলের পদ থেকে পদত্যাগ করব।”

এ সময় তিনি জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি সঠিকভাবে তদন্ত করার আহ্বান জানান। পাশাপাশি প্রশাসনের প্রতি অনুরোধ জানান, ন্যায়সঙ্গত তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করতে। তিনি বলেন, “আমি যদি এ ঘটনায় জড়িত থাকি তবে আইনগতভাবে যে শাস্তি হয় তা মেনে নেব। তবে যারা ষড়যন্ত্রমূলকভাবে আমাকে হয়রানি ও মানহানি করার উদ্দেশ্যে মামলায় জড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট