1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় জলাবদ্ধতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে
  •  

    এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ

  • ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল (এমএ) মাদ্রাসা। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় পড়াশোনা করছে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৫১১ জন ও ছাত্র ৬৮৯ জন। শিক্ষক রয়েছেন ৩৩ জন ও কর্মচারী ৬ জন।

    কিন্তু এতো বড় শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও মসজিদে বর্ষা এলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। মাদ্রাসার খেলার মাঠে হাঁটু সমান পানি জমে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা তো দূরের কথা, ঠিকমতো চলাচলও করতে পারে না। এমনকি মসজিদে মুসল্লিরা নামাজ আদায়েও সমস্যার সম্মুখীন হন।

    এ প্রসঙ্গে একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, একটু বৃষ্টি হলেই পুরো মাঠ পানিতে ডুবে যায়। এতে ক্লাস করতে এবং মাদ্রাসায় প্রবেশ করতেও আমাদের দুর্ভোগ পোহাতে হয়। তাই আমরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা চাই।

    মাদ্রাসার মুহাদ্দিস রবিউল ইসলাম বলেন,দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঠ ও আশপাশে জলাবদ্ধতা স্থায়ী আকার ধারণ করেছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

    মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরোয়ার হোসেন জানান, ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু অল্প বৃষ্টিতেই পুরো মাঠ ও আঙিনায় পানি জমে যায়। এতে শিক্ষার্থী ও শিক্ষক উভয়েই দুর্ভোগে পড়েন। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট