1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিংড়ায় সেনা অভিযানে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

আজ সোমবার (১১ আগস্ট ২০২৫), সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাকিসা ও বিলসা গ্রামে একটি যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস করা হয়।

অভিযানে মোট ৬৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়, যেগুলোর প্রতিটির দৈর্ঘ্য ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত এবং আনুমানিক মূল্য ছিল প্রতিটি ৩,৫০০ টাকা। জালগুলোর মোট বাজারমূল্য প্রায় ২,২৭,৫০০ টাকা।

পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে উদ্ধারকৃত অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, “নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দেশীয় মাছের জন্য মারাত্মক হুমকি। এসব জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ব্যাহত করে এবং পরিবেশের জন্যও ক্ষতিকর।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় “এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

স্থানীয় সচেতন মহল সেনাবাহিনীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছে।

সেনাবাহিনীর এমন যৌথ অভিযান স্থানীয় এলাকাবাসী ও মৎস্যজীবীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই বলেছেন, এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে নদীর জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সমৃদ্ধ মৎস্যসম্পদ লাভ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট