1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

উখিয়ার বালুখালীতে ডাম্পার চালক গ্রেফতার: রাজনৈতিক মামলায় হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে এক ডাম্পার চালককে। বিষয়টি ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা ও আতঙ্ক। গ্রেফতার হওয়া মুহিব উল্লাহ কক্সবাজার আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সক্রিয় সদস্য এবং স্থানীয় জুনুমিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সম্প্রতি বালুখালী নতুন ব্রিজ এলাকায় কিছু যুবকের ‘জয়বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর জেরে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে মুহিব উল্লাহসহ অন্তত ১৫ জনকে আটক করে। অভিযোগ রয়েছে, আটককৃতদের মধ্যে কিছু মানুষকে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, যা নিয়ে এলাকাজুড়ে ক্ষোভ ও হতাশা ছড়িয়েছে।

মুহিব উল্লাহর বড় ভাই, স্থানীয় সাংবাদিক মো. আমিন কান্নাজড়িত কণ্ঠে ক্ষোভ প্রকাশ করে বলেন,

“আমি বা আমার পরিবার কোনো রাজনৈতিক দলে যুক্ত নই। তবুও পুলিশ আমাদের টার্গেট করছে, হয়রানি করছে। আমরা আতঙ্কে আছি, যেন কোনো অজানা অপরাধের শাস্তি ভোগ করছি।”

তিনি আরও বলেন,

“যদি প্রমাণ হয় আমরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাহলে শাস্তি মেনে নেব। কিন্তু সম্পূর্ণ নির্দোষ হয়েও এভাবে হয়রানির শিকার হওয়া অন্যায়। আমরা ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি করছি।”

ফেসবুক লাইভে ভাইয়ের গ্রেফতারের খবর জানিয়ে মো. আমিন বলেন,

“স্বৈরাচারী সরকার হটানোর পরও যদি জনগণ হয়রানির শিকার হয়, তাহলে তার সুফল কোথায়?”

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ মনে করছেন, রাজনৈতিক অজুহাতে সাধারণ শ্রমিকদের হয়রানি করা ঠিক নয়। দ্রুত প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত ও সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট