1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মরিচ্যা চেকপোস্টে ৩০ লাখ টাকার ইয়াবাসহ ৩ জন আটক করেছে বিজিবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ নাছিম কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই রোহিঙ্গাসহ তিন মাদক পাচারকারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিয়মিত তল্লাশির সময় কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। যাত্রীদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের দেহ তল্লাশি করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে আটককৃতদের পেট থেকে একে একে মোট ১০,০০০ পিস ইয়াবা বের করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

আটকৃতরা হলেন– কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকার আব্দুর শুক্কুর (৪৩), উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর নুরুল আমিন (২৮) ও ক্যাম্প-১০ এর ছলিম উল্লাহ (২৫)।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, রামু ব্যাটালিয়ন সীমান্তের পাশাপাশি দেশের অভ্যন্তরে মাদক চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত গোয়েন্দা তথ্য ও তল্লাশি তৎপরতার ফলেই এই বড় চালান আটক সম্ভব হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ইয়াবা ও আসামীদের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট