1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গজারিয়া সরকারি সেবা সংক্রান্ত গণশুনানী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা টেংগারচর ইউনিয়নের জনগণের জন্য সরকারী দাপ্তরিক সেবা সমূহ সহজিকরণ ও অধিকতর গতিশীল করার লক্ষ্যে গণশুনানাী অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে দশটায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে। টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজীর সভাতিত্বে গণশুনানীতে প্রধান অতিথি ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত বিন সিদ্দিক, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. রিগান মোল্লা, গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, গজারিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. তোফাজ্জল হোসেন সরকার ও গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর ভুট্টো প্রমূখ।

এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রহিমা দেওয়ান এবং পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

গণশুনানীতে ভাটেরচর এলাকায় স্হাপিত আধুনিক পেপার মিলসের অপসারিত বর্জ্যে পরিবেশ দূষণ হওয়াসহ নানাবিধ অসুবিধার কথা বলেছেন একাধিক  সদস্য।

উপজেলা নির্বাহী অফিসার, গণশুনানীতে উপস্হিত তৃণমুলে বসবাসকারী মানুষের নানাবিধ সমস্যা ও অসুবিধার কথা মনযোগ দিয়ে শোনেন এবং প্রতিকারের আশ্বাস প্রদান করেন।এ সময় তিনি বলেন, গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের তৃণমূল পর্যায়ের জনগনের প্রাপ্ত সরকারী সেবা সমূহ সহজিকরণ ও অধিকতর গতিশীল করার লক্ষ্যে,আপনারদের মুখোমুখি হয়ে আপনার চাহিদা ও সমস্যার কথা শুনে সরকারীভাবে প্রাপ্য সুবিধা বা সেবা নিশ্চিত করার সার্বিক ব্যবস্হা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট