1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

৯ মাস পর লিবিয়া থেকে ফিরলেন সাগর, মানবপাচারের ভয়ঙ্কর ফাঁদ থেকে মুক্তি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

 

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ

লিবিয়ার মাফিয়া চক্রের হাতে ‘বিক্রি’ হয়ে ৯ মাস ধরে বন্দি ও নির্যাতনের শিকার হওয়া ঝিনাইদহের মহেশপুর উপজেলার তরুণ মতিয়ার রহমান সাগর অবশেষে দেশে ফিরেছেন।বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ৭টায় বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ওই ফ্লাইটে সাগরসহ মোট ১৬২ বাংলাদেশি দেশে ফেরেন, যারা বিভিন্ন সময়ে লিবিয়ায় আটকা পড়েছিলেন।সাগরের পরিবারের বরাত দিয়ে বেসরকারি সংস্থা ব্র্যাক জানিয়েছে, ২০২৩ সালে একটি ভালো চাকরির আশায় সাগর গ্রামের এক দালালের মাধ্যমে লিবিয়া যান। খরচ হয় প্রায় ৪ লাখ টাকা। তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল লিবিয়ার একটি ভালো প্রতিষ্ঠানে কাজের। কিন্তু বাস্তবে তাকে ইতালি পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে লিবিয়ায় পাচার করে এক মাফিয়া চক্রের কাছে ‘বিক্রি’ করে দেওয়া হয়।সেখানে আরও ৮০ জন বাংলাদেশির সঙ্গে সাগরকেও বন্দি রাখা হয় একটি অন্ধকার ঘরে। বাড়ি থেকে মুক্তিপণ আদায়ের জন্য তাদের ওপর চালানো হতো পাশবিক নির্যাতন। লোহার রড, লাঠি, এমনকি বৈদ্যুতিক শকও ব্যবহার করা হতো তাদের ওপর।এক পর্যায়ে সাগরের শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে দালালরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে সাগর কোনোভাবে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে এক আত্মীয়ের বাড়িতে পৌঁছাতে সক্ষম হন।
পরিবার ব্র্যাকের কাছে সহায়তা চাইলে বিষয়টি গুরুত্ব সহকারে নেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ট্রাফিকিং ইন পারসনস অফিস (TIP) ও আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (IJM)। তাদের তদারকিতে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর মাধ্যমে সাগরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ‘সেইফ হোমে’।সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে দেশে ফেরানো হয় তাঁকে।ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক আল-আমিন নয়ন বলেন, “এই প্রত্যাবাসন শুধু দেশে ফেরা নয়, এটি এক তরুণের জীবন বাঁচার গল্প। মাফিয়াদের হাত থেকে উদ্ধার করা সাগরকে ফেরাতে আমরা মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করেছি।তিনি আরও জানান, সাগরের মতো অনেক বাংলাদেশিই প্রলোভনের ফাঁদে পড়ে লিবিয়ায় পাচার হচ্ছেন। মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও দালালচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি।

সাগরের পরিবার বলছে, তাঁরা এখন শুধু চান, এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন আর কোনো পরিবারের সঙ্গে না হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট