1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

খালের দুই ধারে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান : স্থানীয় প্রভাবশালীদের হুমকি উপেক্ষা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

 

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধি,

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঝিনাইদহ জেলার উদ্যোগে আজ বুধবার (১০ জুলাই ২০২৫) হরিণাকুন্ডু উপজেলার ৫নং কাঁপাশহাটিয়া ইউনিয়নের দৌলতপুর মান্দারতলা থেকে শাখারীদহ বাজার পর্যন্ত খালের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।

জানা যায়, খালের দুই ধারে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল, যা খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ড গতকাল এলাকায় মাইকিং করে অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয়।

তবে আজ উচ্ছেদ অভিযান চলাকালে কতিপয় কথিত স্থানীয় নেতা ও প্রভাবশালী ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে উচ্ছেদ কার্যক্রম বন্ধের চেষ্টা করেন। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ কোনো ধরনের চাপ ও হুমকির কাছে নতি স্বীকার না করে দায়িত্ব পালন অব্যাহত রাখেন। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীও উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, খালের স্বাভাবিক গতিপথ বজায় রাখতে এবং এলাকার জলাবদ্ধতা নিরসন ও জনগণের স্বার্থে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট