1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা, অকৃতকার্যদের প্রতি সান্তনা জানালেন জামায়াত নেতা অধ্যাপক এ এস এম মতিউর রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

 

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ

সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকূপা উপজেলার আমির অধ্যাপক এ এস. এম. মতিউর রহমান।

এক বিবৃতিতে তিনি বলেন, “এসএসসি পরীক্ষায় যারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, তাদের প্রতি আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটি পরিবার, সমাজ ও দেশের জন্যও গর্বের বিষয়। আমি আশা করি, তোমরা আগামীতেও অধ্যবসায় ও নৈতিকতা বজায় রেখে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাবে এবং আদর্শ নাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “যারা এবারের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। ব্যর্থতা জীবনের শেষ কথা নয়, বরং এটি সফলতার পথে একটি শিক্ষা। পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে ভবিষ্যতে অবশ্যই সফল হওয়া সম্ভব।”

অধ্যাপক মতিউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের উচিত আত্মসমালোচনার মাধ্যমে দুর্বলতা চিহ্নিত করে এগিয়ে যাওয়া। পরিবার ও শিক্ষকদের পরামর্শ মেনে চললে আগামী দিনে ভালো ফল অর্জন সম্ভব।”

তিনি অভিভাবক, শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে পরীক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষা প্রদানের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট