1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে ১৫০০ পিচ ইয়াবা উদ্ধার, নারীসহ ৪ জন আটক

ইসমাইল খান হৃদয় মাদারীপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

ইসমাইল খান হৃদয় মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে ১৫০০ পিচ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয় নারীসহ ৪ জনকে। শনিবার রাতে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রাজৈরের বাজিতপুর গ্রামের সুমন হাওলাদারের স্ত্রী টুম্পা বেগম, একই গ্রামের কালাম খালাসীর ছেলে নয়ন খালাসী, নয়ানগর গ্রামের জসিম হাওলাদারের ছেলে অনিক হাওলাদার এবং সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠেরপুল এলাকার নুরুজ্জামান ঘরামীর ছেলে সজীব ঘরামী।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি মাছের ঘেরে নৌকা ব্যবহার করে মাদক বিক্রি করে আসছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে থানার পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালায় থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মাদক কারবারীরা। এ সময় একটি নৌকার তল্লাসি চালিয়ে ১৫০০ পিচ ইয়াসা উদ্ধার করা হয়। মাদক বিক্রির সাথে জড়িত টুম্পুা বেগম, নয়ন খালাসী, অনিক হাওলাদার ও সজীব ঘরামীকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলা দায়েরর পর আদালতে সোপর্দ করা হয়।
ওসি আরো জানান, ওই এলাকায় তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে এই মাদক ব্যবসা করে আসছিল। পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীদের দেখলে ইয়াবাগুলো পানির মধ্যে ফেলে দিতে তারা। এবার পুলিশও তাদের দক্ষতা দিয়ে মাদক বিক্রির সাথে জড়িত ৪ জনকে আটক করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট