1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

টেকনাফে বিএনপির কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি :

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে আজ (০৬ জুলাই) কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হউক’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সম্ভাব্য বিএনপি প্রার্থী, সীমান্ত জনপদের প্রিয় মুখ, মজলুম জননেতা আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটের অধিকার রক্ষায় এই নির্বাচনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

সভায় অন্যান্য বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম জোরদারের উপর গুরুত্বারোপ করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট