1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রেজুখাল চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ পিস ইয়াবাসহ একজন আটক

মোহাম্মদ নাছিম কক্সবাজার প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ নাছিম কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর নিয়মিত অভিযানে ৮ পিস বার্মিজ ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রেজুখাল চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়নের আওতাধীন রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় মরিচ্যা থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশায় থাকা এক যাত্রীকে সন্দেহজনক মনে হলে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ৮ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ জসিম উদ্দিন (৪২)। তিনি কক্সবাজার জেলার রামু থানার রাবেতা পোস্ট অফিস সংলগ্ন মাংলা পাড়া গ্রামের বাসিন্দা এবং মোঃ এজাহার মিয়ার ছেলে।

উদ্ধারকৃত ইয়াবাসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। এসব অভিযান এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট