1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফেনীতে ট্রেনের ধাক্কায়-সিএনজির যাত্রী মা-ছেলে ০২ জন নিহত, আহত ০১

মোঃ আতীক রোজেন, ফেনী জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

মোঃ আতীক রোজেন, ফেনী জেলা প্রতিনিধি।

ফেনীতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে হাফিজুল ইসলাম (৪২)ও তার মা ফাতেমাতুজ জোহরা (৬২) নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় শহরের গোডাউন কোয়ার্টার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে সিএনজি চালক।

নিহত হাফিজুল ইসলাম ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা মৃত হারেস আহম্মেদে সন্তু মিয়ার বড় ছেলে। তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি গোডাউন রেলগেট অতিক্রম করার সময় সড়কে আটকে পড়া একটি সিএনজিকে ধাক্কা দেয়। সিএনজিটি ওই সময় যানজটে রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিল। ধাক্কা খেয়ে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে থাকা তিনজনই গুরুতর আহত হন।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের পাঠানো হলে পথিমধ্যে তিনি মারা যায়। আহত সিএনজি চালককে আটক করা হয়েছে।

রেলের গেইটম্যান বাবু বলেন, ৭টা ২০ মিনিটে আমি গেট বন্ধ করি। কিন্তু অপর দিক থেকে রংসাইড় দিয়ে অনেক গাড়ি আসায় যানজট সৃষ্টি হয়। একটি সিএনজি রেললাইনের ওপর আটকে যায়। বারবার সরাতে চেষ্টা করেও ব্যর্থ হই। ট্রেনটিকে লাল সিগনাল দিয়ে থামাতে চাইলেও দূরত্বের কারণে সম্ভব হয়নি।

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রায়হান উদ্দিন বলেন, “ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপরজনের মাথা ও পায়ে মারাত্মক জখম রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম রেফার করা হয়েছে।”
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুজ্জামান জানান ট্রেন সিএনজির সংঘর্ষে ২ জন নিহত, ১ আহত আছে। একজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম প্রেরন করা হলে সে ও মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। পুলিশ সেখানে গেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রেলগেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট