1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঘুমধুম সীমান্তে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

মো.নাছিম কক্সবাজার প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

 

মো.নাছিম কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, মায়ানমার থেকে মাদকের বড় একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় জামালের ঘের নামক স্থানে ওঁত পেতে অবস্থান নেয় বিজিবির বিশেষ একটি দল। দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে দুটি ব্যাগ হাতে করে দুই ব্যক্তি সীমান্ত অতিক্রমের সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করে তারা।

পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলো, ক্যাম্প-৮-ই এর বাসিন্দা করিম উল্লাহ (১৮), পিতা মোঃ সুলতান এবং মোঃ মুজিবুর রহমান (১২), পিতা পীর মোহাম্মদ। তাদের বহনকৃত ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির এক কর্মকর্তা জানান, আটক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, “সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট