1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজৈরে ইতালি প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ইসমাইল খান হৃদয়, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

 

ইসমাইল খান হৃদয়, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের রাজৈরে ইতালি প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী এবং শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। সোমবার রাত ৩ টার দিকে রাজৈর উপজেলার বদরপাশা  ইউনিয়নের দাড়াডিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হালিম খান রাজৈর উপজেলার ঈসবপুর ইউনিয়নের উত্তর গোয়ালদি এলাকার মৃত হাজি কলম খানের ছেলে।

পরিবারের লোকজনের অভিযোগ, হালিম ইতালি থেকে দেশে ৬ মাসের ছুটিতে আসে। প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার পরে  সম্পর্ক করে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের  দাড়াডিয়া এলাকার সমেদ চৌকিদারের মেয়ে রেশমা বেগম এর সাথে এরপর নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী হয় বিয়ে।  বিয়ের পর পর ই নানা বিষয় নিয়ে হত পারিবারিক কলহ। তারই ধারাবাহিকতায় সোমবার রেশমার ভাই সবুজ চৌকিদার, দুলাভাই হালিম খানের মোটরসাইকেল আনতে গেলে কথা কাটা কাটি হয় রেশমা এবং তার পরিবারের সাথে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী রেশমা আক্তার, শ্যালক সবুজ চৌকিদার শশুর ছমেদ চৌকিদার সহ অজ্ঞাত কয়েকজন  পিটিয়ে জখম করে হালিম খান কে ।

এ সময় দ্বায়ে  এড়াতে  বাড়ির পাশের গাছের সাথে রশিতে ঝুলিয়ে রাখা হয় হালিম খান কে। এরপরে নিয়ে যাওয়া হয় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এরপর ডাক্তার হালিম খানকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে ওই স্থান থেকে পালিয়ে যায় স্ত্রী রেশমা বেগম এবং তার পরিবারের লোকজনরা।

এ বিষয়ে অভিযুক্ত রেশমা বেগমের বাড়িতে গেলে দেখা যায়  তাদের বাড়িতে তালা ঝুলছে।

এ বিষয়ে রাজৈর থানার ওসি মো:মাসুদ খান বলেন
সকালবেলা খবর পাই রাজৈর হাসপাতালে হালিম খান নামে একজন লোক নিয়ে আসে ডাক্তার দেখার পর তাকে মৃত ঘোষণা করে। হালিম খানের মৃত্যুর বিষয়ে ঘটনাটি হত্যা অথবা আত্মহত্যা যেটাই হোক ময়নাতদন্তের রিপোর্টে বোঝা যাবে। এরপরই নেওয়া হবে আইনি ব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট