1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

৪ আগস্ট ফেনী মহিপালের ঘটনায় ১৫১ জনের বিরুদ্বে মামলা

মোঃ আতীক রোজেন, ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

মোঃ আতীক রোজেন, ফেনী জেলা প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ফেনী-৩ আসনের সাবেক এমপি লে. জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীসহ ১৫১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। জামসেদুর আলম বাদী হয়ে ফেনী মডেল থানায় এ মামলা করেন।

এজাহারে আরও ৫০-১০০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে এবং হত্যা সহ বিভিন্ন ধারায় অভিযোগ করা হয়েছে।

বাদীর অভিযোগ, গত বছরের ৪ আগস্ট মহিপাল ফ্লাইওভারের নিচে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সময় আসামিরা তার ওপর হামলা চালায় এবং মৃত হয়েছে মনে করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ মামলায় ফেনী সদর উপজেলা আওয়ামীলিগের সাধারণ সন্পাদক ও ফেনী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন মজুমদার, পরশুরাম পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন চৌধুরী, দাগনভূঞা পৌরসভার সাবেক মেয়র ওমর ফারুক, জেলা যুবলীগের সহসভাপতি ও শর্শদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া, রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি নোমান হাবীব ও জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক মঞ্জিলা মিম সহ ১৫১ জনকে আসামী করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মো. সামসুজ্জামান জানান, মামলা গ্রহণ করে তদন্ত শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট