1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফেনীতে বাগরাবাদ গ্যাসের গ্রাহকদের ভোগান্তির অবসান হবে কবে?

মোঃ আতীক রোজেন ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

মোঃ আতীক রোজেন ফেনী জেলা প্রতিনিধি

ফেনী শহরতলী আলোকদিয়া, সহদেবপুর, বিরিঞ্চি, সোনাপুর ও ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া ও বাসিন্দারা এক দশকের ও বেশি সময় ধরে গ্যাস সরবরাহ না থাকা সত্ত্বেও নিয়মিত প্রতিমাসে গ্যাসের বিল পরিশোধ করে আসছেন।
ভুক্তভোগীরা জানান, তাদের বাড়িতে গ্যাসের রাইজার ও পাইপ সবই বসানো হয়েছে। কিন্তু গ্যাস সরবরাহ নেই। এর ফলে গৃহিণীদের রান্নার জন্য অতিরিক্ত সিলিন্ডার গ্যাস ব্যবহার করে বাড়তি আর্থিক মাশুল গুনতে হচ্ছে। আবার কেউ কেউ মাটির চুলায় রান্নার সারছেন।
ফেনী পৌর সভার কামাল হাজারী রোড বাই লেন ও বায়তুল খায়ের জামে মসজিদ রোড, শিবলু সড়ক এ বসবাসকারী পরিবার পরিজনরা বাখরাবাদ গ্যাস সরবরাহ সংকটে অতিষ্ঠ। সকাল ৭ ঘটিকার সময় হতে লাইনের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, রাত ১০ ঘটিকার আগে পুরাপুরি গ্যাস আসে না।
আতিকুল আলম সড়ক ও বায়তুল খায়ের জামে মসজিদ রোড়, শিবলু সড়ক, পঞ্চায়েত কমিটির সভাপতি নুর আহাম্মদ বলেন দীর্ঘ দিন ধরে এলাকাবাসী গ্যাস সংকটে ভুগিতেছে, বৈষম্য বিরোধী বর্তমান সরকারের নিকট এ সমস্যা সমাধানে আমরা এলাকাবাসি আশাবাদী । বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন, আমাদের দাবী বাখারাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্যাস লাইন সংস্কারের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের কষ্ট দুর করবেন। বায়তুল খায়ের জামে মসজিদ কমিটির সেক্রেটারী কলিম উল্যাহ বলেন আমরা মাসে মাসে গ্যাস বিল দিতেছি অথচ রান্না করিতেছি সিলিন্ডারে এটা আমাদের প্রতি বাখারাবাদ গ্যাস কর্তৃপক্ষের অমানবিক আচরণ। মজুমদার ভিলার মালিক আবুল কালাম বলেন আমরা এ দুর্ভোগ থেকে মুক্তি চাই। অপরাজিতা ভবনের মালিক জনাব মোহাম্মদ এমরান ভূঞা বলেন, কদলগাজী রোড়, ডাক্তারপাড়া ও বনাণী পাড়াতে সার্বক্ষণিক লাইনের গ্যাস সরবরাহ থাকে অথচ আমাদের মহল্লায় দিনের বেলায় গ্যাস সরবরাহ থাকেনা ।
এমতাবস্থায়, বাখারাবাদ গ্যাস কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন পূর্বক সার্বিক সংস্কারের মাধ্যমে এলাকাবাসীর প্রাণের দাবী নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করবে, না হলে প্রিপেইড মিটারের ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফেনী কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মনোজ কুমার গাইন জানান, পাইপলাইনে বর্তমান চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে না পারার কারণেই এই সংকট তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট