1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের যৌথ অভিযানে গুরুদাসপুরে অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

মোঃ আব্দুল জাব্বার, বড়াইগ্রাম প্রতিনিধি

২০ জুন ২০২৫, রাত ১১:০০ টায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার হাড়িভাঙ্গা বিল এলাকায় (সুইস গেট সংলগ্ন বিলদহা রোড) একটি অবৈধ মাটি কাটার কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি সিন্ডিকেট ভেকু মেশিন ব্যবহার করে অবৈধভাবে মাটি কেটে পরিবেশ ও জনস্বার্থকে ক্ষতিগ্রস্ত করে আসছিল। পূর্বে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে কার্যক্রম অব্যাহত রাখে। বিষয়টি বিবেচনায় নিয়ে সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং অবৈধ কার্যক্রম বন্ধে অভিযান চালায়।

অভিযানে চিহ্নিত সিন্ডিকেট সদস্যরা হচ্ছেন:
১। আব্দুস সালাম, পিতা: মৃত মোজাহার প্রামাণিক, গ্রাম: চাচকৈর গাড়িসা পাড়া, থানা: গুরুদাসপুর, জেলা: নাটোর
২। মোঃ সুলতান মিয়া, পিতা: কোবাদ মাস্টার, থানা: গুরুদাসপুর
৩। রাব্বি (ড্রাইভার), থানা: বনপাড়া, বড়াইগ্রাম

অভিযান শেষে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়, যেখানে অভিযুক্ত আব্দুস সালাম ও মোঃ সুলতানকে ৫০,০০০/- টাকা করে মোট ১,০০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে উভয়কে ৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এই সমন্বিত অভিযানের ফলে এলাকায় অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ হয় এবং জনসাধারণের মধ্যে নিরাপত্তা ও প্রশাসনের প্রতি আস্থা বৃদ্ধি পায়

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট