1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গজারিয়া গ্রামবাসীকে গুলি করে পালিয়ে গেল পাঁচ ডাকাত অস্ত্রসহ আটক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা দেশীয় অস্ত্রসহ রবিন (৩০) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় বাসিন্দারা।

গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আটক রবিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, মেঘনা নদীতে টহলরত পুলিশের ধাওয়া খেয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার দ্রুত ভাষারচর এলাকার নদীপথে ঢুকে পড়ে। ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা কাছে গেলে ট্রলারে থাকা ছয়জনের একটি দল অস্ত্র প্রদর্শন করে ভয় দেখানোর চেষ্টা করে। এসময় একজন যুবক পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে।

গুলিবর্ষণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও গ্রামবাসীরা পিছু হটেনি। তারা সংগঠিত হয়ে ট্রলারটি ঘেরাও করে। পরে ধাওয়া খেয়ে পাঁচজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলতে সক্ষম হয় স্থানীয়রা। আটক যুবকের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড শটগানের গুলি, পিস্তল সদৃশ ম্যাচ লাইট এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক রবিন জানান, নদীতে বালুবাহী জাহাজ ও জেলেদের নৌকায় ডাকাতি করার উদ্দেশ্যে তারা সকালে বের হয়। দীর্ঘদিন ধরে নৌ-ডাকাত জিতু রাঢ়ীর নেতৃত্বে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে বলেও সে স্বীকার করে।

তবে অভিযোগ অস্বীকার করে জিতু রাঢ়ী বলেন, আমি নারায়ণগঞ্জে থাকি। এ ব্যাপারে জানার পর আমার লোকজনকে জিজ্ঞেস করেছি, এরা আমার লোক নয়। আমি এ ধরনের কোনো কাজে জড়িত নই।

এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবক ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও একটি ইঞ্জিন চালিত ট্রলার থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট