1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বড়াইগ্রামে আমন ধানের রোগবালাই দমন কার্যক্রমে বিপিএইচ স্কোয়াডের মাঠ অভিযান।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

 

মোঃ সৈকত হোসেন
স্টাফ রিপোর্টার

নাটোরের বড়াইগ্রামে আমন ধানের রোগবালাই ব্যবস্থাপনার জন্য বিপিএইচ স্কোয়াড অভিযান শুরু করেছে। উপজেলার বড়াইগ্রাম ইউনিয়ন, বড়াইগ্রাম পৌরসভা ও জোনাইল ইউনিয়নে আমন ধানের রোগবালাই ব্যবস্থাপনার জন্য বিপিএইচ স্কোয়াড কার্যক্রম পরিচালিত হয়েছে।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজীব আল মারুফ এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনে আরা মিরা।

বিপিএইচ স্কোয়াড মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানক্ষেতে পোকার আক্রমণ ও রোগবালাই পর্যবেক্ষণ করেন। কৃষকদের ক্ষতিকর কীটনাশকের পরিবর্তে সমন্বিত দমন ব্যবস্থাপনা (IPM) পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়।

কর্মকর্তারা বলেন, “সময়মতো রোগবালাই শনাক্ত ও সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করলে ধানের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের ক্ষতির পরিমাণ কমবে।”

বিপিএইচ স্কোয়াডের এ উদ্যোগে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট