1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সেন্টমার্টিনে বিজিবির বিচ ক্লিনিং কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের প্রবালদ্বীপ সেন্টমার্টিনে উপকূল পরিচ্ছন্ন রাখতে বিশেষ বিচ ক্লিনিং কর্মসূচি আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সেন্টমার্টিন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মুবাশশির নাকীব তরফদারের নেতৃত্বে প্রায় ৪০ জন বিজিবি সদস্য এ কর্মসূচিতে অংশ নেন। সমুদ্রতট থেকে প্লাস্টিক, পরিত্যক্ত সামগ্রী ও অন্যান্য বর্জ্য অপসারণ করে সৈকতকে পরিচ্ছন্ন করা হয়। বিজিবি জানায়, এ উদ্যোগ দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা, সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং জীববৈচিত্র্যের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে সহায়ক হবে।

বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন তার প্রবালপ্রাচীর ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু মানবসৃষ্ট চাপ ও দূষণের কারণে এর পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়ছে। তাই স্থানীয় জনগণ ও পর্যটকদের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিবেশ রক্ষায় বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট