1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতা দারিয়াপুরে অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

 

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ

কালের বিবর্তনে গ্রাম বাংলার বহু ঐতিহ্যবাহী খেলাধুলা আজ হারিয়ে যেতে বসেছে। একসময় বিভিন্ন মৌসুমে গ্রামে-গঞ্জে নানা খেলাধুলার আয়োজন হতো, যার অধিকাংশই এখন আর দেখা যায় না। তবে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের দারিয়াপুর গ্রামে অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা।

আজ ৩১ আগস্ট (রবিবার) দুপুর ৩টায় দারিয়াপুর গ্রামের যুবসমাজের উদ্যোগে নবগঙ্গা নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার দূরত্ব নির্ধারণ করা হয় ৬০০ মিটার।

প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা ও বিভিন্ন পেশার সাধারণ মানুষ অংশ নেন। মোট ৩০ জন প্রতিযোগীর মধ্যে ১০ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।
এর মধ্যে—১ম স্থান অর্জন করেন দারিয়াপুর গ্রামের রনি, ২য় স্থান অর্জন করেন চাঁদপুরের সোহেল, ৩য় স্থান অর্জন করেন চাঁদপুরের নয়ন। এছাড়াও আরও ৭ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলে উৎসবমুখর পরিবেশে চারপাশ মুখরিত হয়ে ওঠে।

গ্রামবাসী আনন্দঘন পরিবেশে এই আয়োজন উপভোগ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন— আরশদুল ইসলাম (ময়ূর) ও রাজ আক্তার।
রেফারির দায়িত্ব পালন করেন সেকেন্দার আলী। এছাড়া সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন— জাহাঙ্গীর হোসেন, নাহিদ হাসান, বাসার আহমেদ, শিহাব হোসেন, মানিক মোল্লা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট