1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

বড়াইগ্রামে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় “মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন মুক্ত জলাশয়ে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বড়াইগ্রাম উপজেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মোঃ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান।

এছাড়াও চান্দাই ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান বাদশা , বড়াইগ্রাম ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাসানুল বান্না উজ্জ্বল, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা হুমায়ূন কবীরসহ বিভিন্ন ইউনিয়নের আমীর, সেক্রেটারি, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—
“আমাদের দেশের উন্নয়ন ও অর্থনীতিতে মৎস্য সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, যা একদিকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে, অন্যদিকে এলাকার জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা করবে। প্রাকৃতিক সম্পদ রক্ষা ও মৎস্যসম্পদ বৃদ্ধির এই উদ্যোগকে টেকসই করতে সবাইকে সচেতন হতে হবে।”

অনুষ্ঠান শেষে বড়াইগ্রাম উপজেলার চিনিডাঙ্গা পদ্মবিল, বড়াইগ্রাম পৌরসভার বড়াল নদী, আড়াইমারি বিল, জোনাইল দাড়িকুশী বিল, চান্দাই ইউনিয়নের গারদফার চিকনাই নদীসহ বিভিন্ন মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট