1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

মহেশপুরে ভাত খাওয়া নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

 

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভাত খাওয়া নিয়ে তুচ্ছ ঘটনার জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জামাল হোসেন (২১)। তিনি ওই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম উজ্জল হোসেন, যিনি পেশায় একজন ঝালমুড়ি, পেয়ারা ও আমড়া বিক্রেতা।

স্থানীয় ইউপি সদস্য হযরত আলী জানান, সোমবার সকালে খাবার সময় ভাত খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বড় ভাই উজ্জল ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জামালের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ভৈরব বাজারের একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বড় ভাই উজ্জলের সঙ্গে জামালের ঝগড়ার একপর্যায়ে উজ্জল বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে ক্লিনিকে নেওয়ার পর তার মৃত্যু হয়।”

ওসি আরও জানান, উজ্জলের পেশার কারণে তার কাছে সব সময় একটি ধারালো ছুরি থাকতো। সেই ছুরিটিই হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছে। ঘটনার পরপরই উজ্জল পালিয়ে গেছে। পুলিশ তার সন্ধানে অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট