1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

শৈলকুপায় ‘জুলাই পুনর্জাগরণ’: সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ ও আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হলো ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ বাক্য পাঠ ও আলোচনা সভা। সামাজিক সচেতনতা ও মূল্যবোধ পুনর্গঠনের লক্ষ্যে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় সাধারণ মানুষ।
অনুষ্ঠানটি শনিবার (২৬ জুলাই) সকাল ১১টার সময় শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সারা দেশের সাথে একযোগে
শপথ বাক্য পাঠ করা হয়: ‘মানবিক বাংলাদেশ গঠনে অঙ্গীকার’
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল লাখো কণ্ঠে শপথ পাঠ। “আমি শপথ করছি, সত্য ও ন্যায়ের পথে চলবো, অন্যায়ের প্রতিবাদ করবো, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ গঠনে ভূমিকা রাখবো” — এমন উচ্চারণে মুখরিত হয় শৈলকুপার আকাশ-বাতাস। এই শপথ অংশগ্রহণকারীদের মাঝে সৃষ্টি করে এক নতুন সামাজিক জাগরণ।
আলোচনা সভা: দেশ ও সমাজ গঠনে মূল্যবোধের ভূমিকা
শপথ পাঠ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। এ সময় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “সমাজে মানবিকতা, নৈতিকতা ও দেশপ্রেম ছড়িয়ে দিতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। এই ধরনের আয়োজন নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে সৎ, সাহসী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে।
‘জুলাই পুনর্জাগরণ’ শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি ছিল সমাজ পরিবর্তনের এক নতুন আহ্বান। জুলাই স্বাধীনতা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় এবং কোন অশুভ শক্তি যেন ফায়দা লড়তে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট