1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গজারিয়ায় বাল্কহেড থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

ওসমান গনী মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আড়ালিয়া গ্রামে পা পিছলে বাল্কহেড থেকে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে তার মৃত্যু হয়।

গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রাম সংলগ্ন মেঘনার শাখা নদীতে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত শিশুর নাম আল আমিন (৮)। সে গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জিলানীর ছেলে । সে ১০নং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে সহপাঠীদের সাথে নদীতে গোসল করতে যায় আল আমিন। নদীতে একটি বাল্কহেড থেকে বালু আনলোড করা হচ্ছিল।

এ সময় আল আমিনসহ ৪ খেকে ৫ জন শিশু বাল্কহেডে ওঠে বসে। বাল্কহেড শ্রমিকরা তাদের নেমে যেতে বলায় লাফ দিয়ে পানিতে নামতে গিয়ে পা পিছলে মাথায় আঘাত পেয়ে পানিতে তলিয়ে যায় আল আমিন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনার ১৫ মিনিট পর দুুপুর পৌনে ২টার দিকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ইব্রাহিম বলেন, মাথায় তীব্র আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মাথায় তীব্র আঘাত পেয়ে সে পানিতে তলিয়ে যায়।

বিষয়টি সম্পর্কে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মিসির আলী বলেন, এমন একটি খবর আমিও পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। শুনেছি ছেলেটি পানিতে পড়ে মারা গেছে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, বিষয়টি আমার জানা নেই, আমি খোঁজখবর নিয়ে দেখছি। আপনাদের বিস্তারিত পরে জানাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট