1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দর উপর নিষিদ্ধ আওয়ামীগের হামলার প্রতিবাদে বড়াইগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

 

নাটোর প্রতিনিধিঃ

গোপালগঞ্জে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দর উপর নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার বিকেলে বড়াইগ্রামের বনপাড়া পৌর গেটের সামনে থেকে শুরু করে জামায়াতের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বনপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় পৌর গেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বড়াইগ্রাম উপজেলা যুব ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল্লা আউয়াল মমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, এমপি প্রার্থী নাটোর-৪ বড়াইগ্রাম-গুরুদাসপুর আসন, আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি জিয়াউর রহমান জুয়েল, উপজেলা নায়েবে আমির কোরবান আলী সিরাজ।
বক্তারা বলেন, ভারতের তাবেদার সৈরাচার শেখ হাসিনার পতন হলেও এখনও ফ্যাসিবাদের দোসররা উৎপেতে ঘাপটি মেরে আছে। তার প্রমান গোপালগঞ্জে এনসিপির পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের উপরে আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলা। ছত্রিশ জুলাই গণঅভ্যর্থানে নিহত শহীদদের রক্ত না শোকাতেই আবারও প্রশাসনের সামনে গোপালগঞ্জে হামলা করা হয়। গোপালগঞ্জে এনসিপির প্রোগ্রামে প্রশাসনে যারা নিয়োজিত ছিল তাদের কার্যক্রম ছিল প্রশ্নবিদ্ধ।
অবিলম্বে হামলাকারী সকলকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।
আগামী দিনে যেন নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ এমন হামলার সাহস আর দেখাতে না পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট