1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ শ্রীনগরে যমজ সন্তানকে পুকুরে ফেলে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

ওসমান গনী মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ শ্রীনগরে যমজ সন্তানকে পুকুরে ফেলে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি দারিদ্র্য, পারিবারিক কলহ আর মানসিক অস্থিরতা সবকিছু মিলিয়ে এক মায়ের জীবনে জমে উঠেছিল এক অসহনীয় হতাশা। সেই হতাশাই কি শেষ পর্যন্ত তাকে ঠেলে দিল ভয়ংকর এক সিদ্ধান্তে? শ্রীনগরে যমজ শিশু হত্যাকাণ্ডের ঘটনায় শেষ পর্যন্ত স্বীকারোক্তি দিলেন মা শান্তা বেগম। আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে তিনি স্বীকার করেছেন, তিনিই নিজের সন্তানদের পুকুরে ফেলে হত্যা করেছেন।

মুন্সীগঞ্জ আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট ওসি কামরুল ইসলাম মিয়া।

ঘটনাটি ঘটে গত সোমবার সন্ধ্যায়। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামে এক মর্মান্তিক দৃশ্যের অবতারণা হয়—পুকুরে ভেসে উঠে যমজ দুই শিশুর নিথর দেহ। তারা কিছুক্ষণ আগেও ছিল পরিবারের প্রাণ, হাসির উৎস। ঘটনার পরপরই পুলিশ আটক করে নিহত শিশুদের বাবা সোহাগ মিয়া ও মা শান্তা বেগমকে।

পুলিশি জিজ্ঞাসাবাদে শুরুতে কেউ মুখ না খুললেও আজ শান্তার আদালতে দেয়া জবানবন্দিতে উন্মোচিত হলো নির্মম বাস্তবতা। দারিদ্র্য, পারিবারিক দ্বন্দ্ব ও মানসিক চাপের কারণে তিনি চরম হতাশায় ভুগছিলেন। সেই হতাশা থেকেই তিনি এই অমানবিক সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন।

এই ঘটনা শোকের ছায়া ফেলেছে পুরো এলাকায়। প্রতিবেশীরা বলছেন, শান্তা বেগম কিছুদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে কেউ ভাবতেই পারেনি, এর পরিণতি এমন ভয়াবহ হবে।

পুলিশ জানিয়েছে, জবানবন্দির পর শান্তা বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মামলাটি আদালতে উপস্থাপন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট