1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

তিনদিন সরকারি ছুটি, শৈলকুপা পানি উন্নয়ন বোর্ড অফিসে দিনের বেলায় জ্বলছে বৈদ্যুতিক বাল্ব

মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

 

মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

একটানা তিনদিন সরকারি ছুটি। পুরোপুরি বন্ধ অফিস। নেই কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি। তবুও দিনের আলো ফুঁড়ে জ্বলছে দুটি বৈদ্যুতিক বাল্ব! এমনই চিত্র দেখা গেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের অফিসে।
সরেজমিনে রবিবার দুপুরে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ড অফিসের বাহিরে লাগানো দুটি বৈদ্যুতিক বাল্ব দিব্যি জ্বলছে। চারপাশে রোদের ঝলকানি থাকলেও আলো যেন নেভে না। বিস্ময় জাগানো এমন দৃশ্য দেখে সাধারণ মানুষের মনে প্রশ্ন, এমন দায়িত্বহীনতা কি শুধুই ভুল, নাকি প্রশাসনিক উদাসীনতার নগ্ন চিত্র? সরকার একদিকে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে কোটি কোটি টাকা ব্যয়ে গণসচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, অন্যদিকে সরকারি অফিসেই দিনের বেলায় অকারণে জ্বলতে থাকা বাল্ব বিদ্যুৎ অপচয়ের জ্বলন্ত প্রমাণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা বলছেন, “এটা তো একদিনের ব্যাপার নয়। প্রায়শই এমন দেখা যায়। কেউ দেখেও কিছু বলে না। যারা দায়িত্বে আছেন, তাদের কি চোখে পড়ে না?” জনগণের করের টাকায় পরিচালিত এসব অফিসে এমন গাফিলতি নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ করে গোটা ব্যবস্থাপনাকে।

এ ব্যাপারে শৈলকুপা পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার(এসও) বিকর্ণ সাহার ব্যবহৃত মুঠোফোনে কয়েকবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার সাহা জানান, ঘটনাটি সত্য হলে এটি নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত। অফিস বন্ধ থাকার সময় কোনো বাল্ব যেনো না জ্বলে, তা নিশ্চিত করার জন্য আমাদের অফিস সহকারী ও দারোয়ানকে নির্দিষ্ট নির্দেশনা দেওয়া থাকে। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি খতিয়ে দেখবো এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ সাশ্রয়ে আমরা বরাবরই আন্তরিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট