1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযান: ৫০,০০০ পিস ইয়াবা ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা উদ্ধার

কক্সবাজার, প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

 

কক্সবাজার, প্রতিনিধি :

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৫০,০০০ পিস ইয়াবা ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এবং গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুন সন্ধ্যায় বাহারছড়ার জাহাজপুরা মেরিন ড্রাইভ সড়কের পশ্চিমে একটি ঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকায় করে মাদক চোরাকারবারীরা ইয়াবার একটি বড় চালান অন্যত্র সরানোর প্রস্তুতি নিচ্ছিল।

র‌্যাবের চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে কাঠের তৈরি নৌকাটিসহ সর্বমোট ৫০,০০০ পিস ইয়াবা উদ্ধার করে। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা তৈরি করে মাদকদ্রব্যগুলো আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় নৌকার অজ্ঞাতনামা মাঝিসহ ৪-৫ জন পালিয়ে যায়। তাদের সঠিক নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) এর সারণীর ১০(গ)/৩৮/৪১ ধারায় টেকনাফ মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট