1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রামে রাস্তার দাবীতে মানববন্ধন

নাটোর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

নাটোর প্রতিনিধি,
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুজাইলে রাস্তার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার নগর ইউনিয়নের কুজাইল গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী জানান, তাদের দীর্ঘদিনের চাওয়া পায়ে হাঁটার এ রাস্তাটি অবহেলিত হয়ে পড়ে আছে। ইতিমধ্যে স্হানীয় নগর ইউনিয়নের তত্ত্বাবধানে রাস্তাটির সংস্কার এর জন্য মাটি কাটার কাজ শুরু হলে স্হানীয় জৈনক ব্যক্তি মোঃ আবু পাঠান তার নিজের জায়গা দাবি করে রাস্তার মাটি কাটার কাজ বন্ধ করে দেয়।
এমনকি এলাকার মোঃ বাবর আলী, মোঃ সিরাজ আলী, ও মোঃ রুহুল আমিনকে বিবাদী করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত নাটোর- এর মোকাদ্দমা নং-৩১২ পি, ১৪৪/১৪৫ ধারায় বিজ্ঞ আদালতে সর্তকীকরন নোটিশ জারী করেন।
এতে করে এলাকাবাসী শতভাগ স্বাক্ষর সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করেন।
এলাকাবাসী আরো জানান, এখন বর্ষাকাল রাস্তাটির কাজ সম্পূর্ণ না হলে এলাকার প্রায় ২ থেকে ৩ হাজার মানুষের চলাচলে ব্যঘাত ঘটবে। কোমলমতি ছেলেমেয়েদের স্কুলে যেতে খুব কষ্ট হবে। মুসল্লিদের নামাজের জন্য মসজিদে যেতেও অনেক কষ্ট পোহাতে হবে। অতিশীর্ঘ্রই রাস্তাটির কাজ সম্পূর্ণ হবে বলে আশা করছেন পুরো এলাকাবাসী।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল মান্নান, মোঃ নাজিমুদ্দিন প্রেসকার, সাবেক ইউপি সদস্য সাজেদুল ইসলাম, স্থানীয় মসজিদের ইমাম, হাফেজ তোহা ও আব্দুর রশিদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট