1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

টেকনাফে র‌্যাব-কোস্টগার্ডের যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

কক্সবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনতলিয়া এলাকায় র‍্যাব-১৫ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে দুইজন মাদক কারবারিকে।

র‍্যাব-১৫ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ জুন ২০২৫ (বৃহস্পতিবার) বিকেলে র‍্যাব-১৫ এর হোয়াইক্যং ও টেকনাফ ক্যাম্প এবং বাংলাদেশ কোস্টগার্ড সদস্যদের নিয়ে যৌথভাবে মনতলিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি স্মার্টফোন এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

অভিযানে আটক দুই মাদক কারবারির নাম

শফি উল্লাহ (৪৫), পিতা: মৃত আবুল কাশেম, মাতা: রহিমা খাতুন

নুরুল বশর (৩৮), পিতা: মোহাম্মদ আলী, মাতা: মৃত নুর বানু

দুজনেই টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনতলিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।

গ্রেফতারদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৬৩, তারিখ- ২৭ জুন ২০২৫।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, র‍্যাবের চলমান মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট