1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

৩০ জন কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

ডেস্ক রিপোর্টঃ
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্টঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপি নেতা আক্কাস আলী ভূঁইয়া ৩০ জন কর্মী নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (২২ জুন) রাত ১০টায় দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া কেন্দ্রীয় কবরস্থান মাঠে পৌর জামায়াতের একটি আলোচনা সভায় তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

এ সময় তার সঙ্গে আরও ৩০ জন দলীয় ফরম পূরণ করে জামায়াতের সদস্যপদ গ্রহণ করেন।

জামায়াতে যোগ দেওয়া আক্কাস দেবীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

জামায়াতে যোগ দেওয়া প্রসঙ্গে আক্কাস আলী ভূঁইয়া বলেন, ‘আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর আদর্শ, রাজনীতি ও কর্মকাণ্ড ভালো লাগায় এ দলে যোগ দিয়েছি।’

জামায়াতে ইসলামীর দেবীগঞ্জ উপজেলা সেক্রেটারি বেলাল হোসেন বলেন, ‘আক্কাস আলী ভূঁইয়া কিছুদিন আগে জামায়াতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছিলেন। রোববার রাতে আয়োজিত আলোচনা সভায় তিনি ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগ দেন।’

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া বলেন, ‘আক্কাস আলী বিএনপির রাজনীতি করতেন এবং দায়িত্বেও ছিলেন। তবে তিনি জামায়াতে গেছেন কি না, সে বিষয়ে আমি কিছু জানি না।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট