1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কোকেন চোরাচালানের অভিযোগে সাড়ে ৭ বছর কারাদণ্ড পেলেন ডাচ ফুটবলার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ

একসময় নেদারল্যান্ডসের প্রতিভাবান ফুটবলার কুইন্সি প্রোমেসের নাম শোনা যেত। ৩৩ বছর বয়সী এই ফুটবলার জাতীয় দলের হয়ে ৫০টি ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন। তবে, ফুটবলের পাশাপাশি তিনি অপরাধ জগতেও পদার্পণ করেছেন। সম্প্রতি, কোকেন চোরাচালান ও ছুরিকাঘাতের অভিযোগে তাকে সাড়ে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রোমেসকে সংযুক্ত আরব আমিরাত থেকে নেদারল্যান্ডসে প্রত্যর্পণ করা হয়েছে। চলতি বছরের জুন মাসের শুরুতে নেদারল্যান্ডস পুলিশের অনুরোধে দুবাইয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে, ডাচ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি ভাড়া করা বিমানে করে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

২০২০ সালে বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দর ব্যবহার করে এক টনেরও বেশি কোকেন পাচারের ঘটনায় প্রোমেসের সরাসরি সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় গত বছরের ফেব্রুয়ারিতে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই বছর জুলাইয়ে পারিবারিক এক অনুষ্ঠানে চুরি হওয়া গয়না নিয়ে ঝগড়ার সময় এক আত্মীয়কে ছুরিকাঘাত করার কারণে তাকে আরও ১৮ মাসের কারাদণ্ডের মুখোমুখি হতে হয়। আদালত তাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, ২০২০ সালে ব্রাজিল থেকে এক হাজার ৩৬৩ কেজি কোকেন পাচারে প্রোমেসের সংশ্লিষ্টতার বিষয়টিও রয়েছে। তবে, প্রোমেস নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং উভয় মামলার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের পাবলিক প্রসিকিউশন সার্ভিসের একজন মুখপাত্র।

কোকেন চোরাচালানের অভিযোগে সাড়ে ৭ বছর কারাদণ্ড পেলেন ডাচ ফুটবলার।

প্রোমেসের পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১১ সালে ডাচ ক্লাব টুয়েন্টের হয়ে। এরপর তিনি স্পার্তাক মস্কো, সেভিয়া ও আয়াক্সের মতো ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলোতে খেলেছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট