1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

ইন্টারনেটের গতি স্বাভাবিক করার ঘোষণা ইরানের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্টঃ

ইসরায়েলের সম্ভাব্য সাইবার আক্রমণের উদ্বেগ জানিয়ে ইন্টারনেটের গতি কমিয়ে দেয় ইরান। তবে আজ শনিবার রাতে (২১ জুন) ইন্টারনেটের গতি স্বাভাবিক করার ও আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে ইরানের যোগাযোগ মন্ত্রণালয়।ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ তথ্যমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাত ৮টার মধ্যে দেশজুড়ে আন্তর্জাতিক ইন্টারনেটের অ্যাক্সেস সম্পূর্ণরূপে পুনরুদ্ধার হবে। বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, প্রায় ৬২ ঘণ্টা বিচ্ছিন্ন রাখার পর দেশটিতে ইন্টারনেট সংযোগ আংশিকভাবে চালু করেছে ইরান সরকার। সংস্থাটি জানিয়েছে, কিছু এলাকায় ইন্টারনেট সেবা এখনও ব্যাহত হচ্ছে এবং সংযোগ এখনো স্বাভাবিক পর্যায়ে ফেরেনি। গত বুধবার ইসরায়েলের সম্ভাব্য সাইবার আক্রমণের উদ্বেগ জানিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ইরান। শুক্রবার ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘আগ্রাসনকারী শত্রুরা যেন দেশের যোগাযোগ নেটওয়ার্কের অপব্যবহার না করতে পারে, সেজন্য সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি যে ইরানের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো ধংস এবং ‘টার্গেটেড’ ব্যক্তিদের ট্র্যাক করার জন্য শত্রুপক্ষ সাইবার আর্মি গঠন করেছে।’ ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়নি উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, অভ্যন্তরীণভাবে সীমিত পর্যায়ে ইন্টারনেট পরিষেবা চালু আছে।এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগের ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে দেখা গেছে ইরানের নাগরিকদের। অনেকেই দেশের ভেতরে ও বাইরে তাদের পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে জটিলতায় পড়েন।

সূত্র: আলজাজিরা, বিবিসি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট