1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরের লালপুরে সেনাবাহিনীর চেকপোস্টে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

মোঃ রেজাউল করিম,নাটোর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

মোঃ রেজাউল করিম,নাটোর প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীর নিরবচ্ছিন্ন মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় আজ নাটোর জেলার লালপুর উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সফলতা অর্জিত হয়েছে। বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে লালপুর স্টেডিয়াম এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ চেকপোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্ট চলাকালীন সময়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে তার পরিচয় নিশ্চিত করা হয়—নাম: মোঃ ইমন (পিতা: মোঃ বাবুল) ঠিকানা: গ্রাম বনপাড়া, ডাকঘর হালুয়া, থানা লালপুর, জেলা নাটোর। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে মোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ ইমন স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসায় জড়িত। স্থানীয় এলাকায় তিনি একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত।

সেনাবাহিনীর এই সাঁড়াশি অভিযানে মাদক ব্যবসায়ীর গ্রেফতার হওয়া প্রমাণ করে—মাদকবিরোধী যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় ও আপসহীন।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানা যায়।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা লালপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট