1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, ছাত্রনেতা গ্রেফতারে ক্ষোভ মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ । মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতের হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বড়াইগ্রামের সাংবাদিক তানিউল করিম জীম রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, গুরুতর আহত ২ দোয়ারাবাজারে বাংলাবাজার–নরসিংপুর সড়কের সামারগাঁওয়ে কালভার্ট দখলের বিরুদ্ধে মানববন্ধন বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড: কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই। যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী

মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাসায় নেয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর ইসলামপুর এলাকার বাসিন্দা আলাউদ্দিন ফরাজী (৭০) মুন্সীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার মেয়ের জামাই নিয়াজ মন্ডল (৩৪) দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে নির্মাণকাজের ঠিকাদার হিসেবে কাজ করে আসছেন।

পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পূর্বপাড়া এলাকার একটি নির্মাণাধীন স্থাপনার পাশে কাজ করার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি নিয়াজ মন্ডলের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নিয়াজ মন্ডল বাড়ির সামনে পৌঁছালে পূর্বের চাঁদা দাবির জেরে কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
হামলায় নিয়াজ মন্ডলের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। এছাড়া হামলার সময় তার কাছে থাকা নগদ প্রায় ৪৫ হাজার টাকা, একটি মোটরসাইকেল এবং একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত নিয়াজ মন্ডলকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মুন্সীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট