1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

আব্দুস সামাদ,শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, “যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই।”

শনিবার (দুপুর ১২টা) ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে শৈলকুপা উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি কোনো দপ্তরে কাজ করতে গিয়ে কেউ যদি উৎকোচ বা ঘুষ দাবি করে, তাহলে সরাসরি তাকে জানাতে হবে। “আমরা এসব অনিয়ম স্বমূল থেকে উৎপাটন করব,”—জোর দিয়ে বলেন তিনি।

মাদক ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “যে কোনো কালোবাজারিকে কঠিন হস্তে দমন করা হবে। এখান থেকে কেউ পার পাবে না।” এলাকায় মাদক কারবারি বা মাদকসেবীদের বিষয়ে তথ্য থাকলে তাকে এসএমএসের মাধ্যমে জানানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “আগামী ছয় মাসের মধ্যে শৈলকুপা থেকে মাদকের বিষদাঁত ভেঙে ফেলতে চাই।”

শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, “দল করতে এসে কোটি কোটি টাকার স্বপ্ন দেখলে তার দল করার দরকার নেই। আমরা এসেছি পরিবর্তন করতে।”

সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি শুধু সরকারের মন্ত্রী নই, আমি বাংলাদেশের আপামর জনসাধারণের মন্ত্রী।” তিনি সবার প্রতি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ ও হানাহানি পরিহারের আহ্বান জানান।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
সরকারি উন্নয়নকাজের মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, “আমি সরকারি কর্মকর্তাদের বলেছি—শৈলকুপায় একশ টাকার কাজ হলে, একশ টাকার কাজই হতে হবে। আপনারা নিজেদের কাজ বুঝে নেবেন।”
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট