
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে চিকিৎসা সেবা বংশীয় পেশা হিসেবে নিজেকে ধরে রাখতে মেধা তালিকায় হোমিওপ্যাথি ডিগ্রি অর্জন করেন ডা.রাসেল আহমেদ।
তিনি হলেন,উপজেলার বাংলাবাজার মেসার্স ডা.রুহুল
আমিন ফার্মেসীর পরিচালক।
সরজমিন সূত্রে জানা যায়,ডা.রাসেল আহমেদের পিতা মরহুম রুহুল আমিন ছিলেন একজন পেশাদারী হোমিওপ্যাথি ও পল্লী চিকিৎসক। তিনির পিতা ডা.অহেদ আলীর নামে হোমিওপ্যাথি ফার্মেসি ছিল।তিনি স্বাধীনতা যুদ্ধের পর থেকে স্থানীয় বাংলাবাজারে সুরমার উত্তর পাড়ের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে মানুষের সেবায় অসংখ্য সুনাম অর্জন করেগেছেন। তার ধারাবাহিকতায় এই তরুণ উদ্যোক্তা ডা. রাসেল আহমেদ শৈশব কাল থেকে পিতার সঙ্গে পড়ালেখার পাশাপাশি চিকিৎসা সেবায় নিজের জীবন উৎসর্গ করে আজ এতদূর এগিয়ে নেওয়া ছিল তার যুদ্ধ ও সংগ্রাম। সে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি ডি এইচ এম এস ২০২১সালে কৃতিত্বের সাথে হোমিও কোর্স কমপ্লিট করে সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন।
ডা.রাসেল আহমেদ বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী। তরুণ উদ্যোক্তা ব্রাক ব্যাংক বাংলাবাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট এজেন্ট। তাঁর সহধর্মিনী কুয়েত সরকারি আদান হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত রয়েছেন।
জানতে চাইলে,ডা.রাসেল আহমেদ বলেন,এখন শুধুমাত্র অত্র অঞ্চলের অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে প্রতি শুক্রবারে বিনা টাকায় রোগী দেখবেন।তার এই কর্ম জীবনে সঠিক নির্ভুল চিকিৎসায় নিজেকে নিবেদিত রাখতে গোটা উপজেলাবাসীর নিকট দোয়া ও ভালো বাসা কামনা করেছেন।