1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

বড়াইগ্রামে চাউল ব্যবসায়ী ফোরামের উদ্যোগে বিজয় দিবসের বর্ণাঢ্য র‌্যালি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

 

হযরত আলী,বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :

মহান বিজয় দিবস উপলক্ষে বড়াইগ্রাম উপজেলা চাউল ব্যবসায়ী ফোরামের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় বনপাড়া বাইপাস চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বড়াইগ্রাম উপজেলা চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চাউল ব্যবসায়ী ফোরামের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সহ-সভাপতি শ্রী সঞ্জয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শ্রী কিশোর কুমার কুন্ডু, সহ-সাধারণ সম্পাদক মোঃ লিটন মোল্লা, সাংগঠনিক সম্পাদক শ্রী বিপ্লব প্রাং, প্রচার সম্পাদক কাউসার আহমেদ শিমুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
র‌্যালি শেষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতি মোঃ মাহবুবুর রহমান বলেন,
“মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের গর্ব ও অহংকার। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে ব্যবসায়ী সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে। বিজয়ের চেতনা ধারণ করেই আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই।”
বক্তারা আরও বলেন, বিজয় দিবস শুধু আনন্দের নয়, এটি আত্মত্যাগ, দেশপ্রেম ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। এই চেতনাকে ধারণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনার পাশাপাশি সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট