1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

মাদারীপুরে বিএনপি থেকে জাহান্দার আলী জাহানকে মাদারীপুর-২ আসনে এমপি মনোনয়ন দেওয়ার দাবিতে সমর্থকদের মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে বিএনপি থেকে ধানের শীষের পক্ষে এমপি মনোনয়নের প্রত্যাশায় মিছিল করেছে মাদারীপুর জেলা, সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ জনতা।

বৃহস্পতিবার (৬নভেম্বর) বিকাল সাড়ে চার টার দিকে মাদারীপুর-২ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের চৌরাস্তা এলাকা থেকে একটি মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইটেরপুল গিয়ে শেষ হয় এবং সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া,
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমান,জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার,জেলা ছাত্র দলের আহবায়ক মেহেদী হাসান জাকির,সদর উপজেলা যুবদলের আহবায়ক নাহিদুজ্জামান খান নাহিদসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা মিছিলে অংশ গ্রহণ করে।

সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বলেন, বিএনপি থেকে ২৩৭ টি আসনের মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু, মাদারীপুর-২ আসনের নাম ঘোষণা করা হয়নাই পরে বলবে বলেছে। আমরা বলতে চাই ১৭ বছর রাজপথে থেকে জাহান্দার আলী জাহান মামলা-হামলা, জেল-জুলুমের শিকার হয়েছেন তারপরেও আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আমরা বলতে চাই এমন ত্যাগী নেতাকেই যেন মাদারীপুর-২ আসনে মনোনয়ন দেওয়া হয় এবং তাকেই আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের এই আসনটি তারেক রহমানকে উপহার দিতে চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট