1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

গজারিয়া মামলা থেকে বাঁচতে ঘোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ওসমান গনি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় মামলা থেকে বাঁচতে ঘোয়াল ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটছে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর নতুন চরচাষী গ্রামে।

জানা যায়,রবিবার(২৬অক্টোবর)সন্ধ্যা ৭ঃ৩০ঘটিকায় উপজেলার নতুন চরচাষী গ্রামে মৃত তোতা মিয়ার ৫ ছেলের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধের জের ধরে মারামারি হয়,এই ঘটনায় এক ছেলে হোসেন মিয়ার জেঠোস নয়ন মনি(৩৬)গুরুত্বর আহত হন,যার প্রেক্ষিতে মামলা দায়ের করেন তিনি।উক্ত ঘটনার সূত্র ধরে গত মঙ্গলবার(২৮ অক্টোবর) গভীর রাতে আরেক ছেলে মোবারক মিয়ার ঘোয়াল ঘরে আগুন লাগলেও অক্ষত থাকে দুটো গরু।এ বিষয়ে মোবারক অভিযোগ দায়ের করেন দুই ভাই রিপন ও হোসেন মিয়ার নামে।

এ বিষয়ে অভিযুক্ত রিপন মিয়া বলেন,ভাইদের ঝগড়াঝাটির কারণে আমি দীর্ঘ ২৪বছর যাবৎ পাশ্ববর্তী বাউশিয়া ইউনিয়ন এর চর বাউশিয়া গ্রামে বসবাস করি গভীর রাতে এখানে এসে কিভাবে আগুন লাগবো।

আরেক ভাই হোসেন মিয়া বলেন,আমার চাচা শ্বশুর মারা যাওয়ায় সেদিন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আমি শ্বশুর বাড়িতে ছিলাম তাঁরা মামলা থেকে বাঁচতে নিজের পলিথিন দিয়ে তৈরি ঘোয়াল ঘর আগুনে পুড়িয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে।

আরেক ভাই বাদল মিয়ার স্ত্রী রিনা বেগম বলেন,আমার স্বামী বিদেশে থাকায়,আমি বাড়ি ঘরেও থাকতে পারি না,মোবারক মিয়ার ছেলেরা ঘোয়াল ঘরে আগুন লাগিয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে।

এ বিষয়ে মোবারক মিয়া বলেন,পৈত্রিক সম্পত্তি নিয়ে ঝগড়া হয়,এ ঘটনায় আমার স্ত্রী ও মেয়ে মারধরের শিকার হয় আমার ঘোয়াল ঘরে তাদের ছাড়া আর কে আগুন লাগাবে।

বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন,৫সহোদরদের দ্বন্দ্বের ঘটনায় দু’পক্ষের অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট