1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জে ফটো সাংবাদিককে উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, আহত-৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

ওসমান গনী মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে পারিবারিক বিরোধের দ্বন্দ্বে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটো সাংবাদিক রাহিদ হোসেনকে (২৮) দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর স্বজনদের ৩টি বসত ঘরে ভাংচুর চালানো হয়।

এতে বাঁধা দিলে ঘটনাস্থলেই লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় আরও বেশ কয়েকজনকে। আহতরা হলেন,রাহিদের মামা মো. রুহুল আমিন (৪৫) ও ছোট ভাই রাকিব হোসেন (২১)।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের পূর্ব রমজানবেগ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত হলেন, সেলিম, স্বাধীন, রাজু ও সুচনাসহ ৩০-৪০ এ হামলা চালায়।

পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ফটো সাংবাদিকসহ অন্যান্যদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান । ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ওই সাংবাদিক।

পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, দীর্ঘদিন ধরে প্রবাসী রুহুল আমিনের স্ত্রী পরকিয়ার ঘটনা পারিবারিক বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার দুপুরে অভিযুক্তদের সাথে কথা বলতে গেলে পূর্ব বিরোধের দ্বন্দ্বে কথা কাটাকাটি দুইপক্ষের মধ্যে। এ সময় ঘটনাস্থলে উত্তেজিতদের থামাতে গেলে ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে সাংবাদিকের উপর হামলা চালানো হয়।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট